বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শাহেদের বিরুদ্ধে ১৬০টি অভিযোগই তদন্ত করবে র‍্যাব

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

রিজেন্টের শাহেদের বিরুদ্ধে জমা পড়া ১৬০টি অভিযোগই তদন্ত করবে বলে জানিয়েছে র‌্যাব। ডিবি পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ও শাহেদ করিমকে বুঝে পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানায় সংস্থাটি। প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা কোথায় রেখেছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

রিমান্ডের ৬ষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যাপারে দায়িত্ব নেয় র‍্যাব। দশদিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড ১৯ চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেফতার হলেও শাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ১৬০টি। যার সবই নানা কৌশলে অন্তত ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয়া এ টাকা কোথায় রিমান্ডে তার হদিস জানতে চাইবে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট তথ্য নিয়েই শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি অন্যান্য সূত্র থেকে যে অভিযোগ পেয়েছি সেগুলো জানতে চাওয়া হবে।

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ সাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় যে মামলা করা হয়েছে, সেই প্রেক্ষিতে সেখানে রিমান্ড আবেদন করবো।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর