বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঈদযাত্রা নিরাপদ করতে লঞ্চমালিকদের প্রতি আহবান বিএমপির

রিপোর্টারের নাম / ২১৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে নদী পথে ঘরমুখো  যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের লক্ষ্যে লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গল বার (২১ জুলাই) দুপুরে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর নির্দেশনায় কোতয়ালী মডেল থানায় বরিশাল লঞ্চ মালিকদের সাথে অনুষ্ঠিত সভায় বরিশাল বিআরটিএ এর যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সহ বরিশালের সকল লঞ্চ মালিকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় চলমান বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরন করে বরিশাল  মহানগরীসহ বিভাগের ৬ জেলায় আসন্ন ঈদ উপলক্ষে বাড়ী ফেরা নাগরিকদের ভ্রমন নিরাপদ করতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। প্রতিটি লঞ্চ জীবানুনাশক স্প্রে সহ টানেল স্থাপন, সিসি ক্যামেরার আওতায় আনাসহ যাত্রীদের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তাছাড়া যাত্রীরা যার যার ডান দিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট,বয়ার ব্যবস্থা করাসহ জাহাজ সাবধানতার সাথে চালানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া নৌ পথে প্রতিযোগিতা বা ওভারটেকিং না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়।অপরদিকে লঞ্চে মাইকের ব্যবস্থা, পল্টুনে ফায়ার সার্ভিস এর এ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এর ব্যবস্থা রাখার জন্য আলোচনা করা হয় সভায়।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম, নৌ থানার ওসি মোহাঃ আব্দুল্লাহ আল মামুনসহ কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল পিপিএম- সেবা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর