বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে গণমুখী পুলিশী সেবা নিশ্চিতে মতবিনিময়

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২২ জুলাই, ২০২০

বরিশাল মহানগরীর বাসিন্দাদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া এবং গণমুখী,জনমুখী মানসম্মত পুলিশি ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোতোয়ালি মডেল থানাধীন নিউ সার্কুলার রোডস্থ ফরেস্টার বাড়ী জামে মসজিদে গতকাল সোমবার (২০ জুলাই)  আছর বাদ এলাকার বাড়ীওয়ালা ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ আর মুকুল পিপিএম-সেবা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও গণমুখী পুলিশী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএমপির সকল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিকল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।পুলিশ কমিশনারোর দিক নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতেও স্বাস্থবিধি মেনে কোতয়ালী মডেল থানা এলাকার আইন- শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট ভিত্তিক জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকা থেকে চুরি ছিনতাইসহ নানাবিধ অপরাধ রোধকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ এলাকা ভিত্তিক পাহাড়ার ব্যবস্থা গ্রহনের জন্য বাড়িওয়ালাদের পরামর্শ  প্রদান করা হয়।এছাড়াও বিবিধ অপরাধের ধরন নিয়ে আলোচনা করে স্থানীয়দের সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর