বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২০ জুলাই, ২০২০

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং রোববার (১৯ জুলাই) থেকে শুরু হয়েছে। চাইলেই পাওয়া যাচ্ছে টিকিট, নেই কোন ভিড়। বিক্রেতারা বলছেন, করোনার কারণে এবার ঘরমুখো যাত্রীদের টিকিট নিতে আগ্রহ কম।

 

বরিশাল সুন্দরবন নেভিগেশন ম্যানেজার মো. জাকির হোসেন জানান, করোনার কারণে অনেকটাই ফাঁকা লঞ্চের টিকিট বিক্রির কাউন্টারগুলো।

 

সকাল ১০টা থেকে বরিশাল নগরীর লঞ্চ কাউন্টারগুলোতে একযোগে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। এবার কোন লঞ্চ কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো বুকিং স্লিপ জমা নিয়ে লটারির ব্যবস্থা করেনি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। আর তাই চাইলেই পাওয়া যাচ্ছে লঞ্চের অগ্রিম কেবিনের টিকিট।

লঞ্চ কাউন্টারগুলো ফাঁকা ফাঁকা। যাত্রীরা জানান, ঈদ উপলক্ষে বুকিং দিতে এসেছিলেন তবে তাদের সাথে সাথে টিকিট দিয়ে দেয়া হয়েছে। আর এ কারণে খুশি যাত্রীরা।

 

বরিশাল কীর্তনখোলা লঞ্চের ম্যানেজার মো. বেল্লাল হোসেন, করোনার কারণে এবার যাত্রীদের ঈদে যাতায়াতের ইচ্ছে কম। অগ্রিম টিকিটের চাহিদা নেই বললেই চলে, এ কারণে ভিড়-ভাট্টা কম। খালি কাউন্টারেই তাদের বসে থাকতে হচ্ছে। ঢাকা-বরিশাল নৌপথে ২৪টির মতো বেসরকারি লঞ্চ চলাচল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর