বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নেগেটিভ রিপোর্ট পজিটিভ বলে মোটা অঙ্কের বিল আদায় সাহাবউদ্দিনে

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২০ জুলাই, ২০২০

রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনার রিপোর্ট নেগেটিভ আসলেও পজিটিভ বলে ভর্তি রেখে মোটা অঙ্কের বিল আদায় করা হতো। পুলিশের এলিট ফোর্স র‍্যাব অভিযান চালিয়ে এসবের প্রমাণ পেয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শেষে এ তথ্য জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

তিনি বলেন, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমতি পাওয়ার আগে থেকেই করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেয়া হতো। অপরদিকে গত এক বছর আগেই হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করা হবে।

 

সব অপরাধের দায়ে হাসপাতালের মালিক ও সংশ্লিষ্ট জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

রোববার (১৯ জুলাই) বিকেলে হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আটক করে হেফাজতে নিয়েছে র‌্যাব।

স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল রাজধানীর গুলশান-২ এ অবস্থিত সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া তারা অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে তিন হাজার থেকে ১০ হাজার টাকা করেও নিত বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর