শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

এক দশকে ফারুকী-তিশার সুখের সংসার

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

প্রতিনিয়ত ভাঙনের বিপরীতে ঢালিউডে সুখী দম্পতির নাম মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। যাদের একজন বিখ্যাত পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী।

ঢালিউডের এই জুটি প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ তাদের বিয়ের দশ বছর পূর্তি হলো। বিয়ে বার্ষিকীর এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

বিয়ের এই দিনটিকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। নিজের বিয়ে নিয়ে বেশ কিছু আবেগ মেশানো মজার তথ্য শেয়ার করেছেন ‘ডুব’ খ্যাত এই নির্মাতা। ফারুকী লিখেছেন, ‘দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।’

ফারুকীর সেই স্ট্যাটাসের মন্তব্যের বাক্স শুভেচ্ছাবার্তায় ভেসে গেছে। ফারুকী অনেকের শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন।

প্রসঙ্গত, মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে তিশার সঙ্গে চেনাজানা শুরু। ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর