বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপের যমুনা গ্রুপের চেয়ারম্যান, স্বপ্নদ্রষ্টা মানুষ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র মাগফেরত কামনায় দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরোর আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বুধবার বাদ আসর বরিশাল ব্যুরো অফিস কার্যালয়ে এই দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম জামে মসজিদের মুয়াজ্জিন মিজানুর রহমান।

 

ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন’র তত্বাবধায়নে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ও সাংবাদিক এ্যাড. এসএম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মহসিন উল ইসলাম হাবুল,

 

মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাকির হোসেন,

 

আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান খান রফিক, সমকালের ব্যুরো রির্পোটার সুমন চৌধুরী, রিপোর্টাস ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, এনটিভির ষ্টাফ ক্যামেরাপারসন গোবিন্দ সাহা,

 

বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান পান্থ, রিপোর্টার তন্ময় তপু, ক্যামেরাপারসন শামীম আহমেদ। শিল্পপতি নুরুল ইসলাম বাবুল’র নীতি, আর্দশ ও কর্ম সফলতা নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাতে তার রুহের মাগফিরত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর