বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে অভিযানে ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৮

রিপোর্টারের নাম / ২৪৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ জুলাই, ২০২০

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে
মাদারীপুর জেলার কালকিনি থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে
আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে
থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি
বিশেষ আভিযানিক দল ০৯ জুলাই ২০২০ তারিখ মাদারীপুর জেলার কালকিনি থানা
এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে
আনুমানিক ১৪৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর
জেলার কালকিনি থানাধীন বড় চকোরিয়া সাকিনস্থ সুইচগেট সংলগ্ন কাঁচা
রাস্তার উপর উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের
আভিযানিক দলটি ০৯ জুলাই ২০২০ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায়
কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে
পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ রাকিব হোসেন শিকদার(২২),
পিতাঃ মৃত হাবিব শিকদার, (২) মোঃ রিফাত হাওলাদার(২৩) পিতাঃ মোঃ রুহুল আমিন
হাওলাদার, উভয় সাং- দক্ষিণ রমজানপুর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ১.১৫০
কেজি (এক কেজি একশত পঞ্চাশ গ্রাম) গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২,১০০ (দুই
হাজার একশত) টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসস্#ি৩৯;র ডিএডি মোঃ আল
মামুন শিকদার বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর