বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের করোনা বিজয়ী ৩৪ জন সদস্যদের কাজে যোগদান

রিপোর্টারের নাম / ২৮৯ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

মূল্যবোধ সম্পন্ন মানবিক পুলিশ ,জনগণের পুলিশ নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন ,এই মহা দুর্যোগে আমরা সেই পুলিশ হিসেবে নিজেকে তুলে ধরেছি ;দুর্যোগ চলে গেলেও তা ধরে রাখতে হবে  বিএমপি কমিশনার ।

COVID-19 আক্রান্ত থেকে সম্পূর্ণ সুস্থ্য হয়ে কর্মস্থলে ফেরা ০২ জন এসআই নিরস্ত্র ,০৪ জন এসআই সশস্ত্র ,০১ জন টি এসআই ,০৬ জন নায়েক ও ১৬ জন কনস্টেবল সহ মোট ৩৪ জন করোনা জয়ী যোদ্ধাদের আইসোলেশন শেষে বরণ করে নিতে অদ্য ২৪ ই জুন বুধবার সকাল এগারো ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে  বিএমপি কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সভাপতিত্বে করোনা বিজয়ী পুলিশ সদস্যদের কাজে যোগদান উপলক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠোনে বিএমপি কমিশনার করোনা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন ।

 

বিএমপি কমিশনার বলেন ,করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন, জননিরাপত্তা ছাড়াও অসহায়দের খাদ্যসহায়তা ,লকডাউন এলাকায় পাহাড়া, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারি, রোগীকে হাসপাতালে আনা, মৃতদের গোসল, দাফন ও সৎকারে গিয়ে আমরা সংক্রমিত হয়েছি। তবে এ মহামারীতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে মানবিক ভাবমর্যাদা তথা আস্থা তৈরি হয়েছে, তা থেকে পিছিয়ে যাওয়ার সময় নেই।

“পুরনো কোন বদনাম যেন আর ঘাড়ে না আসে ,জনগণের সাথে কোন প্রকার অসৌজন্য আচরণ করা যাবেনা ,পুলিশের প্রতি জনগণের অস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে” ।

তিনি আরও বলেন, “মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌছে দেয়ায় পুলিশের যে Human Face তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্য পুলিশিং ধরে মাঠে কাজ করতে হবে,নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকতে হবে ” ।

এসময়ে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা সম্মুখ যোদ্ধাদের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করে সম্মানিত নগরবাসী তথা দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর