বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল বিভাগে ১৭৯৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৫

রিপোর্টারের নাম / ২৭৬ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৯ জুন, ২০২০

বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৪৭১ জন। মৃত্যু হয়েছে মোট ৩৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও পিরোজপুর ব্যতীত বাকি চার জেলায় ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্যা অনুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের বাংলাবাজার এলাকার বাসিন্দা এ বি এম খলিলুর রহমানের (৫০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। ফলে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৮ হাজার ৬০৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৬ হাজার ৮৩৮ জনকে। এরমধ্যে ১৪ হাজার ৮২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ৭৬৮ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ৪৪ জন। এরইমধ্যে ৫২৫ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ২১ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১০৫৭ জন, পটুয়াখালীতে ১৯৯ জন, ভোলায় ১৫৯ জন, পিরোজপুরে ১৩৩ জন, বরগুনায় ১৪৫ জন ও ঝালকাঠিতে ১০১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।  যার মধ্যে গোটা বিভাগে ৪৭১ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৩৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১৪ জন, পটুয়াখালীতে ১০ জন, ঝালকাঠিতে চারজন, পিরোজপুরে তিনজন, ভোলায় দু’জন ও বরগুনায় দু’জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর