বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চরফ্যাশনে আব্দুল্লাহপুর ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক

রিপোর্টারের নাম / ২৯০ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

চরফ্যাশন প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে দূর সম্পর্কের চাচা কর্তৃক ভাতিজি ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় চরফ্যাশন থানা পুলিশ একই এলাকার আলমগীর ভূইয়ার ছেলে মনোয়ার ভূইয়া (১৮) নামের একজনকে আটক করেছে।

 

ভুক্তভোগী ১৪ বছরের ওই কিশোরী জানান, আমি কাজের উদ্যেশ্যে খামারে যাওয়ার পথে (সম্পর্কে চাচা) মনোয়ার আমাকে একটি পরিত্যাক্ত ঘরের ভিতর টেনে হিচরে নিয়ে আমাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় আমার পরিধেয় জামাকাপড় ছিড়ে ফেলে। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।

 

ভুক্তভোগীর বাবা কবির ভূইয়া বলেন, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, তবে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এলাকায় সালিশ সমাধা করার জন্য আমাদেরকে একটি প্রস্তাব দিয়েছে।

 

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, ভুক্তভোগীর পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। ধর্ষন চেষ্টার অভিযোগে পুলিশ মনোয়ার ভূইয়া নামের একজনকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর