বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মামুন হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৪ জুন, ২০২০

আজ (১৩ জুন) রাত ২টায় সময় বরিশালের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামী জিসান(২৫)কে গ্রেফতার করে।

ঘটনার সূত্রে জানা যায় যে, নিহত মামুন এক জন গাছ ব্যবসায়ী। আসামী রাব্বী এবং জিসান চাঁদা দাবি করলে মামুন মাতুব্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করে। গত ১২ জুন রাতে রাব্বী এবং জিসান পথরোধ করে মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মামুন মাতুব্বরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আসামী রাব্বী ও জিসান এলাকায় মাদক ব্যবসা করতো এবং বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলো। উক্ত ঘটনার পর বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামী জিসান(২৫ রুপাতলী ভাষানি সড়ক,বাসিন্দা এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীকে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায় ভবিষ্যতে র‌্যাব এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর