বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৪ জুন, ২০২০

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারী ইউপি সদস্য এর স্বামী মো. ইলিয়াস খান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ (৩৫) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ইলিয়াস খান উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে ও ওই ইউনিয়নের নারী ইউপি সদস্য খাদিজা বেগমের স্বামী।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর মোবাইল নাম্বার কৌশলে সংগ্রহ করে ইউপি সদস্যের স্বামী ইলিয়াস খান তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো। গত বুধবার (১০ জুন) স্থানীয় চৌকিদার থেকে প্রাপ্ত একটি নোটিশ দেখাতে ওই গৃহবধূ সন্ধ্যায় স্থানীয় নারী ইউপি সদস্য খাদিজা বেগমের বাড়িতে যান। এ সময় ওই নারী ইউপি সদস্য বাড়ি না থাকার সুযোগে ইউপি সদস্যের স্বামী ইলিয়াস খান ওই গৃহবধূকে মুখ চেপে জোর পূর্বক ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর