বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় স্বামীর দায়ের কোপে কব্জি হারালেন স্ত্রীর প্রেমিক

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১২ জুন, ২০২০

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন।

আহত বনি আমিন ভাড়ায় মোটরসাইকেলের চালান ও একই এলাকার মজিদের ছেলে।

ওই এলাকার ইউপি সদস্য মো. শাহীন জানান, বনি আমিন নামে ভাড়ায় মোটরসাইকেল চালকের সাথে স্থানীয় আবু সালেহ নামের এক ব্যক্তির স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।

বুধবার রাত ১০টার দিকে বনি আমিন ওই গৃহবধূর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। আগে থেকেই ওঁৎ পেতে থাকা স্বামী আবু ছালেহ বনি আমিনকে দা দিয়ে কোপ দেয়। এতে তার হাতের কব্জি কেটে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আহত বনি আমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর