বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল সিটি মেয়রের মায়ের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে ।

সোমবার (৮ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বরিশাল নগরীর মুসলিম গোরস্থান মাদরাসা ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার শেষে মুসলিম গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাজায় মরহুমার স্বামী বরিশাল-১ আসনের সদস্য সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ছেলে আওয়ামী লীগ নেতা মঈন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুসসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা ও দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস।

জানা গেছে, রোববার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে প্রত্যক্ষদর্শী ছিলেন।

তার এ মৃত্যুতে বরিশালের জেলা প্রশাসন শোক জানিয়ে এক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর