রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি মো. শাহাবুদ্দিন খানের জন্মদিন

রিপোর্টারের নাম / ৩০৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি মো. শাহাবুদ্দিন খানের আজ মঙ্গলবার (১১ জুন) জন্মদিন। তিনি ১৯৬৪ সালে শৈলকুপার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

জন্মদিনে এই পুলিশ কর্মকর্তাকে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তা ফেসবুকে ছড়িয়েও পড়ে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাপর কর্মকর্তারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শাহাবুদ্দিন খান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে গত ৩ এপ্রিল যোগদানের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে তিনি ১২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর আগে শিল্প পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, মুন্সিগঞ্জে পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও অপারেশন) এবং র‌্যাব-৪, র‌্যাব-১০ ও র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার সুদান ও কসভোসহ বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে- পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। এছাড়া তাকে পুলিশের বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তারাও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এই পুলিশ কর্মকর্তাকে জন্মদিনে পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর