বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ২০

রিপোর্টারের নাম / ৩১৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৪ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জন। মারা গেছে ২০ জন। আর সুস্থ হয়েছেন ২৯৬ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

 

তিনি বলেন, ‘দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩২ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে।’

নাসিমা আকতার আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন। ’

 

 

এর আগে গতকাল শুক্রবার ১ হাজার ৬৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২৪ জন। সুস্থ হয়েছে ৫৮৮ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ৩৯৫ জন।

এ ছাড়া বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬১৭ জন, মৃত্যু হয় ১৭ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৫১ জন, মারা যায় ২১ জন।

 

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর