বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দেশে করোনায় রেকর্ড মৃত্যু, ৯৭২৭ পরীক্ষায় শনাক্ত ১৬৯৪

রিপোর্টারের নাম / ২২৫ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৩ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ১ হাজার ৬৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২৪ জন। সুস্থ হয়েছে ৫৮৮ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯৯৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭২৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০৫ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৮৮ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯০ জন।’

এর আগে গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ৩৯৫ জন। এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬১৭ জন, মৃত্যু হয় ১৭ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৫১ জন, মারা যায় ২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর