বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে কাব স্কাউট, স্কাউট ও জেলা রোভার এর সদস্যদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৭ মে, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিম্নআয়ের খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে জেলা প্রশাসন বরিশাল। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতা বরিশাল জেলার কাব স্কাউট, স্কাউট ও জেলা রোভার স্কাউটস এর সদস্যদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৭ মে রবিবার বিকাল ৩ টার দিকে নগরীর বিএম স্কুল প্রাঙ্গনে জেলা কাব স্কাউটস ও স্কাউট এর আয়োজনে ১১০ জন অসহায় স্কাউটস শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা এবং বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে মাক্স এবং স্যানিটাইজার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।

জেলা স্কাউট এর সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল পাপিয়া জেসমিন, বাংলাদেশ কাব স্কাউট এর স্কাউট এর সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিকাল ৪ টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ মুল ভবন প্রাঙ্গণে বরিশাল জেলা রোভার স্কাউটস এর আয়োজনে ৫০ জন অসহায় জেলা রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা এবং বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে মাক্স এবং স্যানিটাইজার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট বরিশাল কমিশনার, অধ্যক্ষ এস এম তাইজুল ইসলাম, সম্পাদক বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল জেলা, মোঃ নজরুল ইসলাম (এলটি) সহ বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল জেলার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে মাক্স এবং স্যানিটাইজার এর পাশাপাশি বিশেষ খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর