বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে একই পরিবারের ২ বোন সহ করোনায় আক্রান্ত ২০

রিপোর্টারের নাম / ৩৪১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১০ মে, ২০২০

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারের দুই বোন সহ ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রান্ত ৩ জনই উপজেলার পৌর এলাকার বাসিন্দা। তাদের একজন ছাত্র ও অন্য ২ জন ছাত্রী। তারা ঢাকায় পড়াশুনা করতো। এ ঘটনায় এলাকা লক ডাউন করা হয়েছে।

 

জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, শনিবার রাত ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কেভিড-১৯ (করোনা) পরীক্ষার ল্যাব থেকে ওই ৩জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর আগে গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের ২ বোন রয়েছেন। তারা সনাতন ধর্মলম্বী ও ঢাকার মধ্য বাড্ডা এলাকায় থেকে পড়াশুনা করতেন। আর অন্যজন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা ১২জন গত বৃহস্পতিবার একটি মাইক্রোবাসে করে বাড়িতে আসেন।ওই ৩ জনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেনন্টে রাখা হয়েছিলো এবং বাকীদেরও খুঁজে বের করে পরীক্ষা করা হবে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পুলিশ সহ উপজেলা প্রশাসনের লোক পাঠিয়ে আক্রান্তদের বাড়ি সহ এলাকা লকডাউন করা হয়েছে। আর এ সময় আমাদের তরফ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর