বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় মেয়ের সামনে মাকে গণধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৪ মে, ২০২০

বরগুনায় তালতলীতে মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জহিরুল আকনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব- ৮।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর থানাধীন দক্ষিণ বালিয়াতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাবের বিশেষ আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

 

গ্রেপ্তার যুবক তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার আলমগীর আকনের ছেলে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘মেয়ের সামনে গণধর্ষণে জ্ঞান হারালেন মা, ওসি নিলেন ধর্ষণচেষ্টার মামলা!’হলে র‌্যাব তদন্ত শুরু করে। অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়।

 

এরপর গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামি ও মোটরসাইকেল চালক জহিরুল আকরকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটির তদন্ত চলছে তাই বিস্তারিত এখন বলা যাচ্ছে না। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে বরগুনার তালতলী উপজেলায় সাত বছরের মেয়ে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে তার মাকে গণধর্ষণ করা হয়। গত ২৩ এপ্রিল উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর