বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনায় আক্রান্ত বরগুনার সন্তান পুলিশের এসআই আব্দুল খালেকের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩৫৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১ মে, ২০২০

 করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যু হয়েছে ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এসআই এবং মসজিদের ইমাম আব্দুল খালেকের (৩৬)। তাঁর বাড়ী বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক।
জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা গেছে  শান্ত, বিনয়ী, দায়িত্বপরায়ন ও কর্তব্য পালনে নিরলস, নিরাহংকার,  সদা হাস্যোজ্জ্বল স্বভাবের পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক স্ত্রী, ১ ছেলে ও  ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর