বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলের অনুদানের টাকা ৭৮ টি কওমি মাদ্রাসার শিক্ষকদের হাতে তুলে দিলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ৩০০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১ মে, ২০২০

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে বরিশাল জেলায় অবস্থিত কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরিশাল জেলার ৭৮ টি কওমী মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য ৭ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে তিনি ওই অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দরাসহ আরো অনেকে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলা আগৈলঝাড়া উপজেলায় ৪ টি, বরিশাল সদর উপজেলায় ১৪ টি, বাবুগঞ্জ উপজেলায় ২ টি, বাকেরগঞ্জ উপজেলা ১১ টি, গৌরনদী উপজেলা ৭ টি, উজিরপুর উপজেলার ৪ টি, বানারীপাড়া উপজেলার ২ টি, মুলাদী উপজেলা ১৫ টি, হিজলা উপজেলার ৫ টি, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪ টি মোট ৭৮ টি মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রতিটি মাদ্রাসার জন্য ১০ হাজার টাকা করে ওই ৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করেছেন। মাদ্রাসার পরিচালকদের টাকা উত্তোলন করে শিক্ষার্থীদের হাতে টাকা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক বরিশাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর