বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনাঃ ভোলায় আরও ২ জন সনাক্ত, মোট আক্রান্ত ৪ জন

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

ভোলায় আজ আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। আজ মঙ্গলবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তারা সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা।

 

সর্ম্পকে তারা বাবা ও মেয়ে। এদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর। এ ঘটনায় ওই এলাকার ৪৫ বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

 

সিভিল সার্জন জানান, আক্রান্ত ২ জনের সর্দি কাশি রয়েছে। তবে শ্বাস কষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। আজ তাদের রির্পোট পজেটিভ আসে।

 

এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন দুজন করোনায় আক্রান্তের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিএবিএস রোড ওই বাড়িসহ আস পাশের ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকার কেউ যেন আসা যাওয়া করতে না পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি রাখার কথাও জানান তিনি।

 

এর আগে জেলায় আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক কন্যা শিশু ও অন্যজন মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক।

 

সিভিল সার্জন অফিস সুত্র জানায়, আজ মঙ্গলবার ভোলা নতুন করে ১২ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। সুত্র আরও জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২৩১ জনের। যার মধ্যে ২২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর