রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বৈরী আবহাওয়াতেও কুয়াকাটায় উপচে পড়া ভিড়

রিপোর্টারের নাম / ৩৬৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ জুন, ২০১৯

ঈদুল ফিতরের ছুটিতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকতের মনোরম সৌন্দর্য উপভোগে ছুঠে এসেছেন তারা। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, বৈরি আবহাওয়ার মধ্যেই সমুদ্র সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে পর্যটক। সৈকতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা। তবে সমুদ্রে গোসল করার ক্ষেত্রে পর্যটকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সমুদ্র পাড়ে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ।

বরিশাল থেকে আগত পর্যটক সাগর জানান, প্রতিবারের মতো এবারও ঈদে বন্ধুদের নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে এসেছেন। এবার খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের টহল রয়েছে চোখে পড়ার মতো।

ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, দুটি মোবাইল টিম বিচে ওয়াটার বাইকে সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া অন্য পর্যটন এলাকাতেও সার্বক্ষণিক টহলে থাকবে একটি টিম। পর্যটকদের নিরাপত্তায় ফায়ার সার্ভিসের টিমও কাজ করছে।

এদিকে এবার ঈদে পর্যটক বরণে এখানকার হোটেল, মোটেল, গেস্ট হাউস নতুন সাজে সাজানো হয়েছে।

এছাড়াও সৈকতের পূর্ব প্রান্তে গঙ্গামতির চর, পশ্চিম পাশে লেবুর চর, নারিকেল বীজ ফয়েজ মিয়ার বাগান ইকোপার্ক, ফাতরার চর, লালদিয়া হরিণবাড়িয়া সোনাকাটা ইকোপার্ক সংরক্ষিত বনাঞ্চল, সীমা বৌদ্ধ বিহার, মিস্ত্রি পাড়া বৌদ্ধ মন্দির ও বৃহত্তর আলীপুর বন্দরে বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর