বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

রিপোর্টারের নাম / ২৮১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামের কৃষক আব্দুস সাত্তার। বর্গাচাষি হিসেবে তিনি এক বিঘা জমি চাষ করেন। করোনার কারণে শ্রমিক না পাওয়ায় ধান পেকে মাঠেই পড়েছিল তার।

হতাশাগ্রস্ত কৃষক সাত্তারের ধান নিয়ে বিপাকে পড়ার বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল-আমিনের নজরে আসে।

তারা মঙ্গলবার সকাল ৯টায় ২৫ জন নেতাকর্মী নিয়ে হাজির হন কৃষকের বাড়িতে। পরে কাস্তে হাতে নিয়ে জমিতে নেমে যান তারা। নিরাপদ দূরত্ব বজায় রেখে এক বিঘা জমির ধান কেটে আঁটি বেঁধে কৃষকের ঘরে তুলে দেন তারা। এতে কৃষকের মুকে হাসি ফোটে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আল-আমিন বলেন, কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামের কৃষক সাত্তারের পাকা বোরো ধান নিয়ে বিপাকে আছেন। এমন সংবাদ আমাদের ছুটে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কেটে ঘরে তুলে দেই।

কৃষক সাত্তার বলেন, ধান কাটার লোক পাই না। পেকে ঝরে যাওযার পালা। রমজান মাস, একার পক্ষে ধান কেটে ঘরে তোলাও সম্ভব না। ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমি তাদের জন্য দোয়া করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর