বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৩৬ জন করোনা আক্রান্ত, স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

পুরোহিত, সেবায়েত, দায়িত্বরত পুলিশ সদস্যসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আক্রান্ত রোগী পাওয়ার সংবাদের পরপরই আইইডিসিআরের নির্দেশনায় মন্দিরটি লকডাউন করা হয়েছে।

পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি-কাশি হলে সবার করোনা পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। তিনিও করোনায় আক্রান্ত।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এ নিয়ে মোট ৪৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর