রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরের ইন্দুরকানী‌তে ক‌রোনা রোগী স‌ন্দে‌হে জঙ্গলে পড়ে থাকা যুবক‌কে উদ্ধার

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে ক‌রোনা রোগী স‌ন্দে‌হে এক ভবঘু‌রে যুবক‌কে জঙ্গল থে‌কে উদ্ধার ক‌রে নিজ গা‌ড়ি‌তে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ।

 

দুদিন ধরে জ¦র, সর্দি কাশি নিয়ে জঙ্গলে পরে থাকায় আজ শনিবার সকা‌লে উপ‌জেলার পা‌ড়েরহা‌টের লাহুরি থে‌কে যুব‌কের কথা ইউএনওকে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত তি‌নি ডাক্তার নি‌য়ে ঘটনাস্থ‌লে ছুটেযান। জঙ্গল থে‌কে ওই ভবঘু‌রে যুবক‌কে উদ্ধার ক‌রে নিজ গা‌ড়ি‌তে ক‌রে পি‌রোজপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে কো‌ভিট -১৯ এর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করান। প‌রে আবার নিজ গা‌ড়ি‌তে ক‌রে ইন্দুরকানী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আ‌সেন। সেখা‌নে যুব‌কের জামা কাপ‌ড়েরর ব্যবস্থা ক‌রে হাসপাতা‌লের আই‌সো‌লেশ‌নে থাকার ব্যবস্থা ক‌রেন।

 

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ জানান, ভবঘু‌রে যুব‌কের জঙ্গ‌লে প‌রে থাকার খবর পে‌য়ে আমরা দ্রুত তা‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার ব্যবস্থা ক‌রে‌ছি। যুবক তার নি‌জের নাম ঠিকানা কিছুই বল‌তে পার‌ছে না। তার ক‌রোনা ভাইরা‌সের কিছু লক্ষন র‌য়ে‌ছে। তাই তার নমুনা সংগ্রহ ক‌রে তা‌কে আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর