সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে দুই মেয়েকে হত্যার জন্য খাবারে বিষ মিশালেন সৎ মা

রিপোর্টারের নাম / ৩৫১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ জুন, ২০১৯

শামীম আহমেদ ॥ দুই মেয়েকে হত্যার জন্য রাতের খাবারের সাথে বিষ মিশিয়ে রেখেছে তাদের সৎ মা। ওই খাবার খেয়ে দুই মেয়েই অসুস্থ্য হয়ে পরার পর মুর্মূর্ষ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টির রহস্য ফাঁস হয়ে যাওয়ায় সৎ মা নিজেও অসুস্থ্যতার ভ্যান করে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি গ্রামের।

জানা গেছে, ওই গ্রামের বিমল ওঝা অসুস্থ হয়ে পরলে তার বিয়ে দেয়া কন্যা লক্ষ্মী রানী ও সাথী রানী বাবার সেবার জন্য সম্প্রতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে। মেয়েদের বাড়িতে আসা মেনে নিতে পারেনি তাদের সৎ মা রুনা মন্ডল। এনিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগ্বিতন্ডা লেগেই ছিলো।

সোমবার সকালে উপজেলা হাসপাতালে ভর্তি লক্ষ্মী রানী ও সাথী রানী অভিযোগ করেন, সৎ মা রুনা মন্ডল তাদেরকে হত্যার জন্য পূর্ব পরিকল্পিতভাবে রান্না করা তরকারিতে বিষ মিশিয়ে রাখে। রবিবার রাতে ওই তরকারি খেয়ে তারা দুই বোন অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাদের দুইজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

তারা আরও জানান, বিষয়টির রহস্য ফাঁস হয়ে যাওয়ার পর নিজের অপকর্ম ঢাকতে রুনা মন্ডল নিজেও অসুস্থ্যতার ভ্যান করে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, বিমল ওঝার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি রুনা মন্ডলকে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু সৎ মা সংসারে আসার পর থেকেই বিমল ওঝার সংসারে অশান্তি লেগেই ছিল এবং মেয়েদের সাথেও রুনা মন্ডলের ভালো সম্পর্ক ছিলোনা।

তিনি আরও জানান, বিষের বিষয়টির তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর