বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরের ইন্দুরকানীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্রী নিহত

রিপোর্টারের নাম / ৩০৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্বর্না গোলদার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত স্বর্না উপজেলার রেখাখালী গ্রামের সুভাষ গোলদারের মেয়ে এবং ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বুধবার বিকালে স্বর্না বাড়ির পাশে মাঠে গরু আনতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে আহত হলে তিনি মাটিতে

 

লুটিয়ে পড়েন। পড়ে মাঠ থেকে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশকে খবর দেন।

 

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, বুধবার বিকালে রেখাখালী গ্রামে মাঠে গরু আনতে গিয়ে এক কলেজ ছাত্রী বজ্রপাতে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর