বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিদায় নিল শেষ রোগী, বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। কেননা হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়।

সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদেরকে উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।

রোগী না থাকার কারণে বুধবার (১৫ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এ হাসপাতাল।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, ‘হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।’

ওয়াং জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর উহানে করোনাভাইরাস শনাক্তের পর এটি ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। উহানে করোনা মোকাবিলায় ও এর চিকিৎসায় গত ২৫ জানুয়ারি এ হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহে হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। হাসপাতালে শয্যা সংখ্যা ১ হাজার ৬০০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর