রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম / ৪২০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ জুন, ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছে ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান শুভ (২৮)। শনিবার রাত আট টায় তাকে বেধড়ক কোপানো হয়েছে। প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরন করা হয়।

আহত শুভ জানায়, কলাপাড়া পৌর মেয়রের বাসার সামনের সড়কে দাড়িয়ে ছিল। এসময় ১০/১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ তার ওপর হামলা চালায়, বেধড়ক কোপাতে থাকে। এক পর্যায় রাস্তায় পড়ে গেলে লোকজনের ডাকচিৎকারে ওই চক্র দ্রুত সটকে পড়ে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আহত ছাত্রলীগ কর্মীর খোঁজ-খবর নিয়েছি। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে রাত ১১ টার দিকে নীলগঞ্জের পাখিমারা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি রহমান তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে।

রহমান তালুকদার জানান, সন্ত্রাসীরা তার ঘরে হামলা-ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারিরা সটকে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর