বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

শামীম আহমেদ ॥বরিশালের আগৈলঝাড়ায় জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষন পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। তাই ওই এলাকার ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

 

গত ৮ এপ্রিল উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের সোহরাব হোসেন মিয়ার ছেলে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার আলী আকবর (৩৮) নিজ বাড়িতে মারা যায়। তখন তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি তার বাড়িতে অবস্থান করে

 

১৬টি বাড়ির প্রায় ৬০টি পরিবারকে লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পরে শনিবার তার রিপোর্টে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, আলী আকবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। তিনি মারা গিয়েছে যক্ষা রোগে। তাই ওই এলাকার ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর