রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল বিসিক জামে মসজিদের দান বাক্সের টাকা চুরি

রিপোর্টারের নাম / ৩২৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ জুন, ২০১৯

‘চোরে শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে বরিশাল নগরীর কাউনিয়ার বিসিক শিল্প নগরী জামে মসজিদে। চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেলে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদের ইমাম হাফেজ মোঃ মারুফ হোসেন।

মারুফ হোসেন বলেন, আমি ছুটিতে থাকায় শনিবার রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মসজিদে চুরি একটি ন্যক্কারজনক কাজ।

মসজিদের কমিটির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর