বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম / ৩৫১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় উদ্ধার হওয়া ষাটোর্ধ অজ্ঞাত এক নারীর মরদেহ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের উদ্যোগে দাফন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ওই উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা-কদমবাড়ি সড়কের পয়সারহাট ব্রিজের নীচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন।

ওই নারীর পরিচয় জানতে স্থানীয়দের সহযোগীতায় বিভিন্ন স্থানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সন্ধান চালানো হয়। পরিচয় না পেয়ে প্রাথমিকভাকে অপমৃত্যু মামলা দায়ের করে তার মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয় বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন।
ওসি আরও জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন এবং মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। এ কারনে উপজেলাবাসী মুখ চেনা হলেও তার পরিচয় কেউ বলতে পারেনি। আর ওই নারী বার্ধক্যজনিত কারনে মারা গেছেন ধারনা করে তার নমুনা সংগ্রহ করেনি সংশ্লিস্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর