রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনার বেতাগী পৌরসভার ২ টি বাড়ি লকডাউন

রিপোর্টারের নাম / ৩২৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

বরগুনার বেতাগী উপজেলার পৌর শহরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইটি বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে খবর পেয়ে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বেতাগী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বারেক প্যাদার ছেলে স্বপন প্যাদা ও কালাম প্যাদার ছেলে শামীম প্যাদ কয়েকদিন আগে ঢাকা থেকে বেতাগী আসে। তাদের কোন এক আত্মীয় করোনায় আক্রান্ত এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসী প্রশাসনকে বিষয়টি জানালে বুধবার বিকালে তাদের বাড়ি লক ডাউন করে উপজেলা প্রশাসন।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান বলেন,’ সম্প্রতি দুই ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে আসে। তাদের কোন এক আত্মীয় করোনায় আক্রান্ত এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্কিত হয়ে পরলে তাদের বাড়ি দুইটি লক ডাউন করে দেওয়া হয়েছে। খাবার সহ কোন কিছু প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ ওই বাড়িতে পৌছে দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর