বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে আশা বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি ২০২০ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ২৪৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ মার্চ, ২০২০

আজ ১৮ মার্চ বুধবার দুপুর ১ টায়, আশা বরিশাল (সদর) জেলা কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে, ২০১৯ সালের অনুষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত আশার নিয়মিত ঋণ গ্রহিতা সদস্যর মেধাবী সন্তানদেরকে নিয়ে আশা বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি ২০২০ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিভিশনাল ম্যানেজার আশা বরিশাল মোহাম্মদ আবু খালেদ রাজু। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল ড. খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র জেলা ম্যানেজার আশা বরিশাল মোঃ শরিফুল ইসলামসহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় অতিথিরা মেধাবী সন্তানদেরকে নিয়ে আশা বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে ৬ জন কৃতি শিক্ষার্থীদের প্রত্যেক কে ২১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২৬ হাজার টাকা এককালীন বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস এম, অজিয়র রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর