বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম কমাতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের সব স্থানে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৬ মার্চ) দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলাসহ সব স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব বাণিজ্য মেলা বন্ধের এ ঘোষণা দেয়া হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ সব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে বাংলাদেশে আটজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে এ ভাইরাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর