বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মুজিববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, থাকতে পারবেন ২৫ জন

রিপোর্টারের নাম / ৩০৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হলেও জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি করে বৃক্ষরোপণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তবে বৃক্ষরোপণ কর্মসূচিতে ২৫ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে উপস্থিত না থাকা জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সরকারি বেসরকারি স্কুল কলেজ, মাদরাসা, কারিগরি এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০টি করে বৃক্ষরোপণ করার নির্দেশ দেয়া হয়েছে। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।’

সেখানে আরও বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবে। তার বেশি গণজমায়েত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়েছে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর