বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৪ মার্চ, ২০২০

ভারতে মুসলমানদের উপর বর্বর নির্যাতন, গণহত্যা, মুসলমানদের ঘড়-বাড়ি, মাদ্রাসা-মসজিদ ও পবিত্র কুরআন শরীফ-এ অগ্নি সংযোগের প্রতিবাদে এবং বাংলাদেশে নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় আমন্ত্র বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময় তারা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে নরেন্দ্র মোদির কুশঃপূত্তলিকা দাহ করে।

আজ মঙ্গলবার (৩ই মার্চ) সকাল ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালীমের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, মুসলিম হত্যাকারী সন্ত্রাসী গুজরাটের কসাই মোদিকে বাংলার মাটিতে সংবর্ধনা দেওয়া হলে এদেশের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা মুসলিম সমাজ বুকের রক্ত দিয়ে মোদির আগমন প্রতিহত করবে।

এসময় তারা আরো বলেন, দেশের মুসলিম সমাজ যদি একবার জেগে উঠে তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তারা কিন্তু মুসলমাদের প্রতিহত করতে পারবেন না।

তাই অবিলম্বে মোদিকে সংবর্ধনা দেয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি জাতীয় সংসদে এর বিরুদ্ধে তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে প্রস্তাব পাশ করার আহবান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাও: ওবাইদুর রহমান, বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মাও: সামসুল আলম, মুফতি শাব্বির আহমাদ, মাও: আহমাদ আলী কাসেমী, মাও: রুহুল আমীন, মাও: রফিকুল ইসলাম, মাও: আব্দুল খালেক পীর সাহেব হরিণা ফুলিয়া, মাও: তৌফিকুল ইসলাম, মুফতি ওমর বিন নূরুল্লাহ্, মাও: আঃ রব ও মাও: রফিকুল ইসলাম প্রমুখ।

এর পূর্বে নগরীর বিভিন্ন স্থান থেকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মোদির কুশঃপূত্তলিকা, ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড বহন করে মিছিল সহকারে সমাবেশস্থল টাউন হলের সামনে সমবেত হয় তারা।

এক পর্যায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা সদররোডে মোদির কুশঃপূত্তলিকায় অগ্নিসংযোগ করেন। পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর সদররোড, ফজলুল হক এভিনিউ সড়ক, দক্ষিণ চক বাজার, লাইন রোড হয়ে পুনরায় সদররোড এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর