বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল বিমানবন্দরে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

রিপোর্টারের নাম / ২৮৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৪ মার্চ, ২০২০

বরিশাল বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মঙ্গলবার সকালে মাদারীপুর সফরের উদ্দেশে বরিশাল বিমানবন্দরে নামলে তাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে শুভেচ্ছায় জানানো হয়।

 

এসময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে কর্মকর্তাদের নিয়ে সংক্ষিপ্ত সভা করেন। পরে তিনি সড়কপথে মাদারীপুরের উদ্দেশে রওনা হয়ে যান।

 

জানা গেছে- শিক্ষামন্ত্রী দিপু মনিকে বহনকারী বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্ল্যাইট সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বিমানবন্দরে এসে পৌছালে তাকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 

এসময় জেলা প্রশাসনের আরও অনেক কর্মকর্তাবৃন্দও ছিলেন। পরে সরকারের এই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল অফিসের কর্মকর্তারা।

 

প্রতিষ্ঠানটির সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম এবং সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।

 

শিক্ষা প্রকৌশল সূত্র জানায়- বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময়ের পরে মন্ত্রী কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।

 

এসময় তিনি তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন তরান্বিত করতে কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন। পরে মন্ত্রী সড়কপথে মাদারীপুরের উদ্দেশে রওনা হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর