বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আন্দোলনে নামছেন ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০

আন্দোলনে নামছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ৮ জেলার বাস মালিক-শ্রমিকরা। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে বিআরটিসি বাস, থ্রি হুইলার যানবাহন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলনে নামবেন তারা।

 

বরিশাল বিভাগের ছয় জেলা যথাক্রমে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর এবং বাগেরহাট ও খুলনা জেলার বাস মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল নগরীতে এক সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপন জানান, বাস চলাচলের রুটগুলোতে অনিয়মতান্ত্রিকভাবে বিআরটিসির বাস এবং থ্রি হুইলার যানবহন ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলছে। এছাড়া এসব রুটে রুটপারমিট ছাড়াই দূরপাল্লার পরিবহন চলাচল করছে।

 

এতে পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব যানবাহন বন্ধের দাবিতে বরিশাল বিভাগের ছয় জেলা এবং খুলনা ও বাগেরহাটের বাস শ্রমিকরা যৌথভাবে আন্দোলনের ডাক দিয়েছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দাবির বিষয়টি অবহিত করে আগামী ২৫ ফ্রেব্রুয়ারি বেলা ১১টার দিকে ৮ জেলায় একযোগে মানববন্ধন করা হবে। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৮ জেলায় অভ্যন্তরীল রুটের বাস চলাচল বন্ধ থাকবে। দাবি মানা না হলে ৮ জেলার বাস মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর