শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাড়া ফেলেছে ‘মোরা বরিশাইল্লা মনু’

রিপোর্টারের নাম / ৪৬১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৮ জুন, ২০১৯

ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি পাওয়া বরিশালের পার্টি সং ‘মোরা বরিশাইল্লা মনু’ বেশ ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার রাতে ইউটিউবার মারজিয়া মিমির ইউটিউব চ্যানেলে মু্ক্তি দেওয়া হয় গানের ভিডিওটি।

বরিশালের মেয়ে হবার কারণে বরিশালের ভাষা ব্যবহার করেই তিনি বানিয়েছেন অনেক ভিডিও। তাই হঠাৎ মাথায় আসা চিন্তা থেকেই এবার ঈদ উপলক্ষে বরিশালের ভাষায় ‘পার্টি সং’ বানিয়ে ফেললেন তিনি।

ইউটিউবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ‘মোরা বরিশাইল্লা মনু’ ছড়িয়ে পড়ে ফেসবুকে। অনেকেই শেয়ার করতে থাকেন। এর ভিউ কয়েক ঘণ্টার ব্যবধানে এখন লাখ ছুঁইছুঁই।

গত ১৮ মে বরিশালের বিলাসবহুল সুন্দরবন-১০ লঞ্চে এই গানের ভিডিও ধারণ করা হয়।

গানটি সুর করেছেন সুপ নাসিফ, লিখেছেন সজীব ভুঁইয়া, অডিও প্রোডাকশন জেড এম স্টুডিও এবং সংগীত করেছেন অনবদ্য আদিব কবীর। গানটি গেয়েছেন আয়েশা মৌসুমী ও মুন রহমান। এ ছাড়াও, গানটিতে বরিশাইল্লা ভাষায় র‌্যাপ করেছেন সুপ নাসিফ। দৃশ্যধারণের কাজ করেছেন রাকিবুল ইসলাম লিপসন।

গানটিতে মিমির সঙ্গে পারফর্ম করেছেন তাইনুল তানিম, ভিডিও মেকার সিয়াম (এসপি ক্রিয়েশন), সৌরভ কুমার এবং ইমটু রামিম। যারা গানটি গেয়েছেন তারাও ভিডিওতে অংশগ্রহণ করেছেন।

ইউটিউবার মিমি বলেন, বরিশাইল্লা পার্টি সংটি ঈদ উপলক্ষে আমার পক্ষ থেকে সবার জন্য উপহার। গানটিতে রয়েছে জমজমাট নাচ ও মজা। সবাই গানটি পছন্দ করছে বলে সাড়া পাচ্ছি। ইউটিউবে ভিডিও বানানোর পাশপাশি এবার এমন পার্টি সং করে নতুন অভিজ্ঞতা হলো। দর্শকদের সবসময় নতুন কিছু উপহার দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর