বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ৩ রেস্তোরায় খাদ্য ও পরিবেশ আদালতের জরিমানা

রিপোর্টারের নাম / ২৭৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০

বরিশাল নগরীর তিনটি অভিজাত হোটেল এন্ড রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য ও পরিবেশ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এই দন্ডাদেশ দেন।

 

এর মধ্যে নগরীর ফলপট্টি এলাকার অভিযাত রেস্তোরা হোটেল আপ্যায়নকে ২০ হাজার, হোটেল ঘরোয়াকে ২০ হাজার এবং হাজী বিরিয়ানিকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করণ, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রন, খাদ্যের উৎপাদন ও মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকার অপরাধে ওই তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়।

 

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বরিশাল র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ এর নেতৃত্বাধিন র‌্যাবের একটি টিমের সহযোগিতায় খাদ্য ও পরিবেশ আদালতের পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানেটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর