বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০

আর মাত্র ৫-৬ ঘণ্টার অপেক্ষা পালা। এর পরই শ্রদ্ধা, আবেগ আর ফুলেল ভালোবাসায় ভরে যাবে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২টা ১মিনিট থেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।

 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সন্ধ্যার পর বেদির রঙ আর আলপনার কাজ শেষ করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ। পুলিশের কড়া পাহারায় আবদ্ধ শহীদ মিনারের চারপাশ।

 

সন্ধ্যার পর থেকেই সদর রোডের হোটেল সাহেবের গোরস্থান থেকে সার্কিট হাউজ পর্যন্ত শহীদ মিনারে প্রবেশের রাস্তাগুলোতে ব্যারিকেড বসিয়ে পাহারা দিতে দেয়ার করা রয়েছে পুলিশ সদস্যদের। রাতে বন্ধ করে দেয়া হবে সড়কগুলো।

 

আগামীকাল শুক্রবার দেশজুড়ে পালন হবে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি পালন উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরো বরিশালজুড়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে শহীদ মিনারসহ এর চারপাশের এলাকা।

 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য অন্য যেকোনও বারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর থাকবে। যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আইনশৃংখলা বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। সব প্রস্তুতি শেষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর