বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমতলীতে অবৈধ ২টি ইট ভাটা সিলগালা ১ টি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

রিপোর্টারের নাম / ৩২১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
dav

আমতলীতে মোবাইল কোর্টের নির্দেশ অমান্য করে ভাটা পরিচালনা করায় শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে ১টি ভাটায় পানি ছিটিয়ে লক্ষাধিক কাঁচা ইট গুড়িয়ে দেওয়া এবং সেকান্দার খালীগ্রামের কিম ও উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি নামের অপর ২টি ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থায়ী ভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।

 

সোমবার দিনভর এ অভিযান পরিচালন করেন ভ্রাম্যমান আদালতের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী।

 

জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাটি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটাটি সিলগালা করে দেন।

ভাটাটি সিলগালা করার পরও মালিক নসা মিয়া রাতের বেলায় নতুন মেশিন বসিয়ে ভাটা পরিচালনা করার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ফের ভ্রাম্যান আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এর সত্যতা পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় পানি ছিটিয়ে লক্ষাধিক ইট ধ্বংস করে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এবং ভাটার মেশিনের যন্ত্র পাতি খুলে ফেলা হয়।

 

এর পর একই দিন সেকান্দারখালী গ্রামের কিএম এবং উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি ভাটায় অভিযান পরিচালনা করে এর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে ভাটা ২টি সিলগালা করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়।

 

এবং অবৈধ ভাবে ভাটা ২টি গড়ে তোলায় মালিক দ্বয়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লখ টাকা জরিমানা করা হয়। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকী জানান বরগুনা জেলা প্রশাসকেকের নির্দেশে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যাক্রমে আরো যে সকল অবৈধ ইটনভাটা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে। লি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর