বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে একুশের দেয়াল আলপনায় চারুকলার শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম / ৩৪৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০

শামীম আহমেদ ॥ চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা। রঙে, রেখায়, ডিজাইনে এ আলপনায় মূর্ত হয়ে উঠেছে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়াল।

 

রোববার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় শিল্পের আলোয় একুশের আলপনা – এই শ্লোগানের মধ্যে দিয়ে ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু দেয়ালচিত্র শিল্পকর্মের উদ্বোধন করেন। চারুকলার ৩৩ শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের এই আয়োজনে ভাষা শহীদ দের প্রতিকৃতি, বাঙালির লোক জীবন, ভাষা সংগ্রাম মূর্ত হয়ে উঠেছে। চারকলা বরিশালের সম্পাদক রনি দাস জানান, এবারে মুজিববর্ষ উপলক্ষে ভিন্ন আঙ্গিক ও পরিকল্পনায় দেয়ালচিত্রের শিল্পকর্ম করা হয়েছে।

 

চারুকলা শিক্ষার্থী তাহিরা, সিদ্দিকী জানায়, এবারে দেয়াল চিত্র অংকনে তারা দেশের ভাষা সংগ্রাম থেকে স্বাধীনতার চেতনাকে তুলে ধরেছেন। ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু বলেন, আমাদের ভাষা আন্দোলন মূর্ত হয়েছে এই দেয়াল শিল্পকর্মের মাধ্যমে। চারুকলার সভাপতি আলতাফ হোসেন জানান, নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য, ভাষার ঐতিহ্য তুলে ধরতেই এই প্রচেষ্টা নেয়া হয়েছে।

 

আগামী ২০ ফেব্রয়ারির রাতে একুশের আলপনার মাধ্যমে সমাপ্তি হবে এই শিল্পিত আয়োজনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর