বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সাংবাদিক আতিকের পিতা

রিপোর্টারের নাম / ২৯৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দুইদিন পরে মৃত্যুর কাছে হেরে গেলেন জাগো নিউজ, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক শতকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আতিকুর রহমানের পিতা আনোয়ার হোসেন মৌলভী (৭০)।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডির বাংলাদেশ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তিনি গত রবিবার দুপুরে বাড়ি থেকে রাজাপুর আসার পথে উপজেলার নারিকেল বাড়িয়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকৎসার জন্য রাতেই ঢাকার ধানমন্ডি বাংলাদেশ হসপিটালে ভর্তি করানো হয়।

 

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পরেন। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আনোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

 

আগামী কাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার নারিকেল বাড়িয়া এলাকায় নামাজে জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর