রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

একটি ছাগল বাঁচাতে গিয়ে ৪ মোটরসাইকেলের সংঘর্ষ

রিপোর্টারের নাম / ৩৫২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৫ জুন, ২০১৯

গাজীপুরের মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় চারটি মোটরসাইকেলের সংঘর্ষে সজীব হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আরও সাত মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত সজীব হোসেন উপজেলার গাজিয়ারন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রনি আকন্দ বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল দুইজন আরোহী নিয়ে ছাগল বাঁচাতে গিয়ে আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় পড়ে। একে একে বাকি তিনটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চার মোটরসাইকেলের আট আরোহী আহত হন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন কুমার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। মোটরসাইকেল চারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর