বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরন

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

বরিশালে মওলানা ভাসানী পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিম্নবিত্ত পরিবারের একশ’ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

রবিবার ( ১৬ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আর্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরন বিতরন করেন মাওলানা ভাসানীর দৌহিত্র মনোয়ার হোসেন চৌধুরী মেরিন।

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি চিলেন মওলানা ভাসানীর দৌহিত্র মনোয়ার হোসেন চৌধুরী মেরিন।

মওলানা ভাসানী পাঠাগারের প্রধান সংগঠক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী অনুসারী পরিষদের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল এবং নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার।

সংগঠক নবীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক রাজনীতিক আব্দুল মন্নান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মওলানা ভাসানী পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শেষ পর্যায়ে নি¤œবিত্ত পরিবারের ১০০শ’ শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, স্কেল এবং জ্যামিতি বক্স বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর